আমরা
ফোল্ডার হাইড করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু ইচ্ছে করলে
আপনি নিজেই ফোল্ডার লকার সফটওয়্যার বানাতে পারেন। এর জন্য প্রথমে এখান থেকে .zip
ফাইলটি Download করে এক্সট্রাক্ট করুন। এবার .doc
ফাইলটি ওপেন করে লাল রঙে লেখা Type Your Password Here এই জায়গাটুকু কেটে দিয়ে
আপনার পছন্দমত পাসওয়ার্ড দিন। এবার সম্পূর্ণ কোডটুকু Notepad এ কপি করুন। এবার
File/Save As… এ যান। File name এ লিখুন Locker.bat এবং Save as type এ All Files নির্বাচন
Save করুন। এবার Locker.bat ফাইলটিকে আপনার কাঙ্খিত জায়গায় নিয়ে যান যেখানে আপনি
ফাইল হাইড করতে চান। Locker.bat ফাইলটিতে ডবল ক্লিক করুন। দেখুন Locker নামের একটি
ফোল্ডার তৈরী হয়েছে। আপনার কাঙ্খিত ফাইলগুলো Locker ফোল্ডার এর ভেতর নিয়ে আসুন।
Locker.bat ফাইলটি ওপেন করুন, দেখুন Are you sure u want to Lock the folder (Y/N)
জানতে চাওয়া হয়েছে, লক করতে Y লিখে Enter চাপুন। দেখুন হাইড হয়ে গেছে! আর Unhide করতে আবার Locker.bat
ফাইলটি ওপেন করে, দেখুন Enter password to unlock folder জানতে চাওয়া হয়েছে। আপনার
পাসওয়ার্ড লিখে Enter চাপুন, দেখুন ফোল্ডারটি Unhide হয়ে গেছে। ধন্যবাদ। সমস্যা
হলে জানাবেন।
রিদওয়ানুল
হক (সামনুন)
hoque.ridwanul471@gmail.com
No comments:
Post a Comment